চার বছর পর হজ করার সুযোগ পেল অবরুদ্ধ গাজাবাসী

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার বাসিন্দারা চার বছর পর অবশেষে হজ করতে যাওয়ার সুযোগ পেল।রোববার মিসরের রাফা সীমান্ত দিয়ে গাজা থেকে একটি দল ফিলিস্তিনি ওমরা পালন করতে যাচ্ছে সৌদি আরব। এবছর সৌদি আরব যে ৮০০ ফিলিস্তিনিকে হজের অনুমতি দিয়েছে, তাদেরই কয়েকজন প্রথম দফায় হজে যাচ্ছেন।
ফিলিস্তিনের ধর্মমন্ত্রী ইয়ুসুফ ইদেইস গতমাসেই ইঙ্গিত দিয়েছিলেন, অবরুদ্ধ গাজার বাসিন্দারা হজে খুব শিগগীরই যেতে পারবেন।ইসরাইল ১০ বছর ধরে গাজা অবরোধ করে রেধেছে। ২০১৪ সাল থেকে ইসরাইলের চাপে মিসরের রাফা সীমান্তও বন্ধ করে দেয়া হলে পুরোপুরি অবরুদ্ধ হয়ে পড়ে গাজার বাসিন্দা।
সূত্র- আনাদোলু
Bangladeshi Taka Converter
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.