সুস্বাদু দই চিংড়ি'র রেসিপি
খাবারের মধ্যে চিংড়ির জুড়ি নেই। চিংড়ি পছন্দ করেন না এমন মানুষ খুব কমই আছেন। তবে চিংড়ি দিয়ে রোজ একই স্বাদের খাবার খেতে খেতে একঘেয়েমিও চলে আসে কিছুটা। স্বাদের বেলাতে ভিন্ন কিছু সকলের কাছেই ভালো লাগে। চলুন শিখে নেয়া যাক চিংড়ির অত্যন্ত সুস্বাদু একটি পদ 'দই চিংড়ি'।
উপকরণ: টক দই ১ কাপ, মাঝারি সাইজের চিংড়ি ৫০০ গ্রাম, পেঁয়াজ কিউব করে কাটা ১ কাপ, আস্ত কাঁচামরিচ ৫-৬টি, রসুন বাটা ১ চা চামচ, হলুদ গুঁড়া ১ চা চামচ, মরিচ গুঁড়া আধা চা চামচ, লবণ স্বাদ অনুযায়ী ও তেল পরিমাণ মতো।
প্রস্তুত প্রণালি: প্রথমে চিংড়ি মাছের খোসা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে রাখুন। এরপর একটি কড়াইতে তেল গরম করে তাতে কিউব করা পেঁয়াজ এবং চিংড়ি মাছ দিয়ে হালকা করে ভেজে নিয়ে একে একে সব উপকরণ দিয়ে ভালো করে কষিয়ে নিন। তারপর টক দই এবং কাঁচামরিচ দিয়ে ঢেকে রান্না করুন। রান্না হয়ে গেলে নামিয়ে সাজিয়ে পরিবেশন করুন।
Bangladeshi Taka Converter
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.