মেংকে যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর প্রক্রিয়া শুরু
সম্প্রতি প্রযুক্তিবিশ্বে আলোচনায় এসেছেন চীনা টেলিকম জায়ান্ট হুয়াওয়ের প্রধান অর্থনৈতিক কর্মকর্তা মেং ওয়ানঝু। মার্কিন আদালতে যুক্তরাষ্ট্রের ইরান নিষেধাজ্ঞা লঙ্ঘনের সঙ্গে যুক্ত প্রতারণার দায়ে তার বিরুদ্ধে বেশ কয়েকটি অভিযোগ আছে। এরই পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের কাছে মেংকে হস্তান্তর প্রক্রিয়া শুরু করেছে কানাডা।কানাডার বিচার মন্ত্রণালয় শুক্রবার এক বিবৃতিতে জানিয়েছে, মেংকে বহিঃসমর্পণ করা হবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত জানতে আদালতের দ্বারস্থ হওয়া হয়েছে। জানা গেছে, কানাডার আদালতে চীনা এ শীর্ষ নির্বাহীর হস্তান্তরের বিষয়ে সিদ্ধান্ত হতে কয়েক মাস লাগতে পারে। এমনকি এই সিদ্ধান্ত নিতে বছরও লেগে যেতে পারে।
কানাডার বিচার মন্ত্রণালয় জানায়, বহিঃসমর্পণের শুনানিতে কারও বিচার হয় না। অন্য কোনো দেশে বিচারের মুখোমুখি হওয়া ব্যক্তিকে হস্তান্তরের আগে কানাডার আদালতে এ বিষয়ে সিদ্ধান্ত হতে হয়। জানুয়ারিতে যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে মেংকে হস্তান্তরে কানাডার কাছে অনুরোধ জানায়। এ বিষয়ে আইনি প্রক্রিয়া শুরুর সিদ্ধান্ত জানাতে কানাডার বিচার মন্ত্রণালয়ের হাতে শুক্রবার পর্যন্ত সময় ছিল।উল্লেখ্য, মেং ওয়ানঝু বিশ্বের শীর্ষ টেলিযোগাযোগ সরঞ্জাম নির্মাতা হুয়াওয়ের প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও) তিনি। মেং ওয়ানঝুর আরো একটি পরিচয় হলো, তিনি হুয়াওয়ের প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট রেন ঝেংফেইয়ের বড় মেয়ে। মার্কিন নিষেধাজ্ঞা অমান্য করে ইরানে টেলিকম সরঞ্জাম সরবরাহের অভিযোগে ১ ডিসেম্বর কানাডার ভ্যাঙ্কুভার বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করা হয়।
Bangladeshi Taka Converter
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.