বিকালে সিঙ্গাপুর নেওয়া হবে ওবায়দুল কাদেরকে
উন্নত চিকিৎসার জন্য বিকালে সিঙ্গাপুরে নেওয়া হবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরকে।
বিষয়টি নিশ্চিত করে ওবায়দুল কাদেরের ভাতিজা তমাল জানান, উন্নত চিকিৎসার জন্য বিকালে তাকে সিঙ্গাপুরে নেওয়া হবে। তবে প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের উপর নির্ভর করছে সবকিছু।
মন্ত্রীর জনসংযোগ কর্মকর্তা আবু নাছের বাংলাদেশ প্রতিদিনকে জানান, সকালে ফজরের নামাজ শেষ হঠাৎ করেই সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের শ্বাসপ্রশ্বাসে সমস্যা হচ্ছিল। সঙ্গে সঙ্গে তাকে বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তার শরীর চেকআপ করেন। পরামর্শ দেন দ্রুত এনজিওগ্রাম করার।
এনজিওগ্রাম শেষে চিকিৎসকরা জানান, ওনার হার্টে ব্লক ধরা পড়েছে। ব্লক সারানোর জন্য বোর্ড বসে। বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী ওবায়দুল কাদেরের হার্টে একটি রিং পরানো হয়েছে।
শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের কার্ডিওলজি বিভাগে অধ্যাপক সৈয়দ আলী আহসান জানিয়েছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদেরের হার্টে তিনটি ব্লক ধরা পড়েছে। তাকে একটি রিং পরানো হয়েছে। ৭২ ঘণ্টা নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
Bangladeshi Taka Converter
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.