গাড়ির নম্বর প্লেটে 'চৌকিদার' লেখায় বিজেপি নেতাকে জরিমানা
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির চৌকিদার প্রচারের হুজুগে মেতেছেন বিজেপি নেতা, মন্ত্রী ও টাড় বিধায়করা। অরুণ জেটলি, রাজনাথ সিংসহ একাধিক বিজেপি মন্ত্রী তাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে চৌকিদার শব্দটি যোগ করে সেই প্রচারে সামিল হয়েছেন। এবার সেই চৌকিদার প্রচারে গা ভাসিয়েছেন ভারতের খান্ডওয়ার বিজেপি বিধায়ক রাম ডাঙ্গোরেও। তিনি তার গাড়ির নম্বর প্লেটে চৌকিদার লিখে রেখেছিলেন। সেই গাড়ি নিয়ে মধ্য প্রদেশের বিজেপি প্রার্থী নন্দকুমার সিং চৌহ্বানের সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন।
ঘটনাচক্রে সেদিন খান্ডওযার সর্বত্র রঙ্গপঞ্চমী উৎসব পালন করা হচ্ছিল। সে কারণে রাস্তার বিভিন্ন জায়গায় পুলিশের চেকপোস্ট ছিল। একই সঙ্গে তল্লাশিও চালাচ্ছিল পুলিশ। আর তখনই বিজেপি বিধায়কের গাড়ির নম্বর প্লেটে চৌকিদার লেখাটি চোখে পড়ে পুলিশের। সঙ্গে সঙ্গে জরিমানা করা হয় বিধায়ককে। জানা গেছে, জরিমানা করার সময় চালানে পুলিশে লিখেছে নম্বর প্লেট আইন লঙ্ঘন করেছে ডোঙরের গাড়ি। যদিও বিজেপি বিধায়কের অভিযোগ এই ঘটনায় কংগ্রেসের মদত রয়েছে।
Bangladeshi Taka Converter
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.