ভোট জিততে অাবারো পাকিস্থানে হামলার দোহাই দিল মোদি
শ্রীলঙ্কায় রোববার বোমা বিস্ফোরণের ঘটনাকে পুঁজি করে ভোট চাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবার (২২ এপ্রিল) তিনটি জনসভায় সুকৌশলে পাকিস্তানের সঙ্গে সঙ্ঘাতের বিষয়টি সামনে এনে নিচেকে বীর হিসেবে উপস্থাপনের চেষ্টা করেন তিনি।পকিস্তানে আটকের পর মুক্ত হওয়া পাইলট অভিনন্দনের কথা উল্লেখ করে মোদি জানান, অভিনন্দনকে না-ছাড়লে যে পাকিস্তানকে ফল ভোগ করতে হবে তা সাফ জানিয়ে দিয়েছিলেন। আমেরিকার এক কর্মকর্তাও বলেন, মোদি ১২টি ক্ষেপণাস্ত্র তৈরি রেখেছেন। পাকিস্তান দ্বিতীয় দিনেই অভিনন্দনকে ছাড়ার ঘোষণা দেয়। তা না-হলে ‘কতলের রাত’ হতো।
পাকিস্তানের হুমকির বিষয় উল্লেখ্য করে মোদি বলেন, ‘পাকিস্তানের হুমকিতে ভয় পাওয়া ছেড়ে দিয়েছে ভারত। প্রতিনিয়ত পরমাণু বোতামের কথা বলতো। আমাদের কাছে তবে কী আছে? আমরা কি তা দীপাবলির জন্য বাঁচিয়ে রেখেছি?
Bangladeshi Taka Converter
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.