বয়সের ছাপ দূর করবে দই-মধুর ফেসপ্যাক
সূর্যের ক্ষতিকারক রশ্মি থেকে ত্বক বাঁচাতে ব্যবহার করতে পারেন দই ও মধুর ফেসপ্যাক। এটি বলিরেখা দূর করে ত্বক টানটান রাখতে সাহায্য করে।
জেনে নিন কীভাবে ফেসপ্যাকটি তৈরি ও ব্যবহার করবেনঃ
১ টেবিল চামচ টক দই ফেটিয়ে নিন। ১ টেবিল চামচ অপরিশোধিত মধু মেশান দইয়ের সঙ্গে। রাতে ঘুমানোর আগে মিশ্রণটি পাতলা করে ত্বকে লাগিয়ে রাখুন। পরদিন সকালে ঠাণ্ডা পানির ঝাপটায় ধুয়ে ফেলুন।
কেন ব্যবহার করবেন দই ও মধুর ফেসপ্যাক:
মধু ত্বকের কালচে দাগ দূর করে। রোদে পোড়া দাগ দূর করে ত্বক উজ্জ্বল করে মধু। দইয়ে থাকা ল্যাক্টিক অ্যাসিড ত্বকের বলিরেখা দূর করে।
Bangladeshi Taka Converter
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.