পরকালে অবিশ্বাস, ক্ষমা চাইলেন অভিনেত্রী সাফা
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাফা কবির। গত সোমবার (১৫ এপ্রিল) সারাদিনই সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দু ছিলেন তিনি। আর তার কারণ হল, একটি বেসরকারি রেডিওতে একজন ভক্তের প্রশ্নের উত্তরে তিনি জানিয়েছিলেন, তিনি পরলোক বিশ্বাস করেন না। তবে গত মঙ্গলবার (১৬ এপ্রিল) বিকেলে তার ফেরিভাইড পেইজে ক্ষমা চেয়ে তিনি একটি স্ট্যাটাস দেন। যেখানে তিনি লিখেন,
''আমি যদি কোন ভুল করে থাকি সেই ভুলের জন্য আমি পরম করুণাময়ের কাছে ক্ষমা চেয়ে নিয়েছি। তিনি পরম দয়ালু এবং ক্ষমাশীল। তিনি নিশ্চয়ই আমাকে ক্ষমা করবেন।
আমি এবং আমার আল্লাহ জানে, কারো বিশ্বাসে আঘাত দেওয়ার জন্য কোন কথা আমি বলিনি। তবুও, আমার কোন কথায় যদি কারো মনে বা বিশ্বাসে আঘাত লেগে যায়, তার জন্য আমি দু:খিত এবং করজোড়ে ক্ষমাপ্রার্থী।
তবুও যারা, আমার ফেসবুক প্রোফাইল হ্যাক করেছেন এবং আমাকে অত্যন্ত বাজে ভাষায় আক্রমণ করছেন তাদের বিচারের ভারও আমি আল্লাহর হাতে দিলাম। তিনি নিশ্চয়ই সবকিছু জানেন এবং দেখেন।
- সাফা কবির ।''
গতকাল সেই ভিডিও দেখার পর থেকেই সামাজিক মাধ্যমে ক্রোধে ফেটে পড়েন তারই ভক্তরা। সামাজিক মাধ্যমে নানাভাবে তাকে কটুক্তি করা হয়। এমনকি তার নাটক বর্জনেরও সিদ্ধান্ত নিতে দেখা যায় অনেককে।
Bangladeshi Taka Converter
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.