গরু ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার!

ভারতের হরিয়ানায় গরুকে ধর্ষণের অভিযোগ উঠেছে! যা নিয়ে গোটা রাজ্যে শোরগোল পড়ে গেছে। ইতোমধ্যে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক যুবকে গ্রেফতার করেছে পুলিশ। গরুর মালিক গোবর দেশাইয়ের অভিযোগের ভিত্তিতে পশু ধর্ষণ আইনে লালো পাটনি নামের ২২ বছরের ওই যুবককে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে আহমেদাবাদ পুলিশ। বুধবার ভারতীয় একটি গণমাধ্যমে এমনই খবর প্রকাশ করা হয়েছে।
গরুর মালিক গোবর দেশাই সংবাদ মাধ্যমকে বলেছেন, তাঁর চারটি গরু আছে। বিমানবন্দরের কার্গো কমপ্লেক্স মাঠে প্রতিদিন সকালেই গরুগুলিকে চড়তে দিয়ে আসেন তিনি। বিকেল বিকেল গিয়ে নিয়ে আসেন গোয়ালে। তিনি বলেন, “দু’দিন আগে মাঠে গরু আনতে গিয়ে দেখি মাস পাঁচেকের একটি গরু নেই। খুঁজতে শুরু করি। তারপর দেখতে একটি ওয়ালের পেছনে সেই গরুকে ধর্ষণ করতে দেখি এক যুবককে।'
ঘটনাস্থলেই ওই যুবককে ফেলে পেটাতে শুরু করেন গোবর। তারপর খবর দেন আহমেদাবাদ পুলিশ কন্ট্রোলে। পুলিশ এসে গ্রেফতার করে নিয়ে যায় ওই যুবককে। গোবর জানিয়েছেন, এই ধরনের ঘটনা আগে সংবাদ মাধ্যমে দেখেছেন তিনি। কিন্তু এমন যে তার গরুর সঙ্গেই হবে, তা ভাবতেও পারেননি।গত বছর হরিয়ানায় বেশ কয়েকটি এমন ঘটনা ঘটেছিল। একবার তো জানা গিয়েছিল একটি থানার ভিতর এক পুলিশ কনস্টেবল একটি পূর্ণ বয়স্ক ছাগলকে ধর্ষণ করেছেন। পরে হরিয়ানা পুলিশ সেই কনস্টেবলকে সাসপেন্ডও করেছিল।
Bangladeshi Taka Converter
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.