যেভাবে চরমপন্থী বৌদ্ধদের হাতে নিহত হলো মিয়ানমারের এক স্কোয়াড সেনা

মিয়ানমারের রাখাইন রাজ্যের উত্তরাঞ্চলীয় বুথিডংয়ে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির (এএ) হামলায় দেশটির সেনাবাহিনীর একটি স্কোয়াডের সব সদস্য নিহত হয়েছেন। বৌদ্ধ বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি (এএ) এই হামলা চালিয়েছে বলে মিয়ানমার সেনাবাহিনী বাহিনীর পক্ষ থেকে দাবি করা হয়।সামরিক সূত্র ও নিহতদের স্বজনদের বরাতে ইরাবতি গতকাল এমন খবর দিয়েছে। এদিকে আরাকান আর্মির সঙ্গে লড়াইয়ে ক্যাপ্টেন চিট কো কোসহ একটি সেনা দল নিহত হয়েছে বলে মিয়ানমারের সেনাপ্রধানের অফিসের ব্রিগেডিয়ার জেনারেল জ মিন তুন স্বীকার করেছেন।
এদিকে নিহত ক্যাপ্টেন চিত কো কোর দীর্ঘদিনের বন্ধু স্য লিউইন স্য ফেসবুকে এক পোস্টে জানিয়েছেন, ক্যাপ্টেন চিত কো কোর নেতৃত্বে সেনাবাহিনীর প্রায় ২০ সদস্য বাংলাদেশ সীমান্তের কাছের বুথিডংয়ে আরাকান আর্মির বিদ্রোহীদের বিরুদ্ধে অভিযান চালাতে গিয়েছিল। কিন্তু অপ্রত্যাশিতভাবে আরাকান আর্মির বিদ্রোহীরা সেনাবাহিনীর এই ইউনিটকে চারদিকে থেকে ঘিরে ফেলে। এসময় হামলা-পাল্টা হামলার মুখে তার বন্ধু ক্যাপ্টেন চিত বিদ্রোহীদের ছোড়া রকেট চালিত গ্রেনেডে আহত হন। আক্রান্ত ওই এলাকা থেকে তার মরদেহ সরিয়ে নিতে পারেনি সেনাবাহিনী।তিনি দাবি করেন, তার বন্ধু চিত স্যাগাইং অঞ্চলে কর্মরত ছিলেন। কিন্তু সম্প্রতি তাকে রাখাইন প্রদেশের পশ্চিমাঞ্চলের সামরিক ঘাঁটিতে নিয়ে আসা হয়। সেখান থেকে তার নেতৃত্বে সেনাবাহিনীর একটি ইউনিটকে অ্যান শহরে পাঠানো হয়।
অন্যদিকে আরাকান আর্মি নিজেদের ওয়েবসাইটে এক বিবৃতিতে বলেছে, আরাকান আর্মির যোদ্ধারা ওয়ার নেট ইওন অঞ্চলে সেনাবাহিনীর ৩৭৩ পদাতিক ব্যাটেলিয়নের ১৫০ সদস্যের সঙ্গে লড়াই করেছে। এতে ১২ সেনা সদস্য নিহত হয়েছেন।
Bangladeshi Taka Converter
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.