ঘরেই স্পঞ্জ মিষ্টি তৈরি করবেন যেভাবে
দৈনন্দিন জীবনে দোকান থেকে প্রায়ই আমরা মিষ্টি কিনে খাই, বাড়িতে অতিথি এলে প্রায়শই তাকে আপ্যায়নও করা হয় এটি দিয়ে। এই মিষ্টিগুলো যদি বাড়িতে তৈরি করা যায়, তবে তা নিজের কাছেও ভালো লাগে। অন্যদিকে অতিথি আপ্যায়নে তা পায় ভিন্ন মাত্রা।
দেখে নিন স্পঞ্জ মিষ্টি তৈরির প্রক্রিয়াঃ
১ লিটার দুধ নিয়ে জ্বাল দিন ফুটে ওঠা পর্যন্ত। ফুটে উঠলে অল্প অল্প করে ভিনেগার দিয়ে জ্বাল দিতে থাকুন। ছানা জমে পানি আলাদা হয়ে এলে চুলা থেকে নামিয়ে পানি ঝরিয়ে সামান্য পানি দিয়ে ধুয়ে নিন যাতে ভিনেগারের টক না থাকে। পাতলা সুতি কাপড়ের ভেতর ছানা এক ঘণ্টা ঝুলিয়ে নিন, যাতে কোনো পানি না থাকে।
এরপর ছানার সঙ্গে এলাচগুঁড়া ও ময়দা মেখে নিয়ে গোল গোল বল তৈরি করুন। একটি পাত্রে চিনি ও পানি দিয়ে জ্বাল দিয়ে তাতে বলক আসার পর বলগুলো দিয়ে অল্প আঁচে রান্না করুন। মিষ্টি ফুলে বড় হয়ে নামিয়ে ফেলুন। তৈরি হয়ে গেছে আপনার স্পঞ্জ মিষ্টি।
Bangladeshi Taka Converter
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.