সুপার-ঘূর্ণিঝড়-আম্পান!

  • ব্রেকিং নিউস

    'সিসিটিভি ক্যামেরার আওতায় আসলে অপরাধমুক্ত হবে ঢাকা'

    home-mins

    সিসিটিভি ক্যামেরার আওতায় আনা সম্ভব হলে আগামী দু-এক বছরের মধ্যেই ঢাকাকে অপরাধমুক্ত শহর হিসেবে গড়ে তোলা সম্ভব হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সোমবার (৮ এপ্রিল) গুলশানে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে নজরদারী কার্যক্রমের তৃতীয় পর্যায় ও স্মার্ট পার্কিং ব্যবস্থার উদ্বোধন করে এ কথা বলেন মন্ত্রী।এ সময় তিনি আরো বলেন, 'টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন করতে টেকসই নিরাপত্তা ব্যবস্থা জরুরি। আমরা পুরো ঢাকা শহরকে এইভাবে ঝুঁকিমুক্ত নিরাপত্তার চাদর দিয়ে আবৃত করবো।' অনুষ্ঠানে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম বলেন, আগামী মে মাস থেকে চালু করা হবে নগর অ্যাপ। এই অ্যাপ ব্যবহার করে নগরের যেকোনো সমস্যার কথা কর্পোরেশনকে জানাতে পারবেন নাগরিকরা।

    সেই সঙ্গে অটোমেশন কার্যক্রম শুরু হয়েছে জানিয়ে মেয়র বলেন, 'কয়েক মাস পরই অনলাইনে সিটি কর্পোরেশনের কর পরিশোধ করা যাবে।'

    No comments

    If you have any doubt, please let me know that with your valuable comments.

    পৃষ্ঠা

    সর্বশেষ খবর

    COVID-19 থেকে বাঁচার উপায় !