সুপার-ঘূর্ণিঝড়-আম্পান!

  • ব্রেকিং নিউস

    নুসরাত হত্যা মামলার তদন্তের অগ্রগতিতে উচ্চ আদালতের সন্তোষ


    মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলার তদন্তের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেছেন উচ্চ আদালত। আদালত বলেনে, এখনই এমামলায় হস্তক্ষেপ করতে চান না তারা। এদিকে, নুসরাত হত্যায় জড়িতদের বিচার দাবিতে ফেনীতে আজও মানববন্ধন হয়েছে। তদন্ত চলছে নুসরাত হত্যায় অর্থ এবং পুলিশের গাফিলতির বিষয়টিও।মাদ্রাসা শিক্ষার্থী নুসরাত জাহান রাফিকে আগুনে পুড়িয়ে হত্যার পর পার হয়েছে ২৬দিন। এসময়ের মধ্যেই অধ্যক্ষ সিরাজ উদদৌলা, পৌর কাউন্সিলর রুহুল আমিনসহ ২০ জনকে গ্রেফতার করেছে পিবিআই। হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করে দুই নারীসহ ৮ জন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

    আলোচিত এ মামলার তদন্ত ও আসামিদের গ্রেফতারে অগ্রগতি দেখে সন্তোষ প্রকাশ করেছেন উচ্চ আদালত। বিচার বিভাগীয় তদন্ত চেয়ে এক রিটের পরিপ্রেক্ষিতে আদালত এ মন্তব্য করেন।ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার আব্দুল্লাহ আল মাহমুদ বাশার বলেন, 'খুব সুন্দর ভাবে তদন্ত করা হচ্ছে। মহামান্য হাইকোর্ট আশাবাদ ব্যক্ত করেছেন অল্প কিছুদিনের মধ্যে তদন্ত প্রতিবেদন চলে আসবে।' 

    এদিকে, নুসরাত হত্যার ঘটনায় পুলিশের গাফিলতি খতিয়ে দেখতে দ্বিতীয় দফায় মঙ্গলবার (২৩ এপ্রিল) সোনাগাজী পরিদর্শন করেছে পুলিশ সদর দপ্তরের তদন্ত কমিটি। আর অর্থ লেনদেনের বিষয়টি খতিয়ে দেখতে তিনটি ব্যাংকে থাকা জড়িত একাধিক ব্যক্তির ব্যাংক হিসাব তদন্ত করেছে সিআইডি।নুসরাত জাহান রাফি হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ফেনীতে মঙ্গলবারও মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। প্রায় ২ কিলোমিটার এলাকাজুড়ে শহরের এস সি উচ্চ বিদ্যালয়ের সামনে এ মানববন্ধন হয়।

    No comments

    If you have any doubt, please let me know that with your valuable comments.

    পৃষ্ঠা

    সর্বশেষ খবর

    COVID-19 থেকে বাঁচার উপায় !