সুপার-ঘূর্ণিঝড়-আম্পান!

  • ব্রেকিং নিউস

    মার্কিন বাহিনীকে ‘সন্ত্রাসী’ ঘোষণা ইরানের

    iran

    মধ্যপ্রাচ্যে মোতায়েনকৃত যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনী ‘সেন্টকম’কে ‘সন্ত্রাসী বাহিনী’ ঘোষণা করেছে ইরান। মঙ্গলবার (২৩ এপ্রিল) ইরানের সংসদ- মজলিসে শুরা এ সংক্রান্ত বিলটি পাস হয়।বিলের পক্ষে ১৭৩ ভোট পড়ে। এর বিপক্ষে ভোট দিয়েছেন মাত্র ৪ সাংসদ এবং ১১ জন ভোটদানে বিরত ছিলেন।এর আগে মার্কিন সরকার ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী- আইআরজিসি’কে সন্ত্রাসী বাহিনী হিসেবে কালো তালিকাভুক্ত করে। এর পাল্টা ব্যবস্থা হিসেবে এ পদক্ষেপ নিয়েছে ইরান।

    ইরানের সংসদে পাস হওয়া বিলটিতে বলা হয়েছে, সেন্টকমের পাশাপাশি যেসব সংস্থা ও সংগঠন এই বাহিনীর অধীনে কাজ করবে সেগুলোর সব ‘সন্ত্রাসী বাহিনী’ হিসেবে চিহ্নিত হবে। এতে আরো বলা হয়েছে, আইআরজিসি বা ইরানের বিরুদ্ধে পদক্ষেপ নেয়ার জন্য আর্থিক, সামরিক, গোয়েন্দা, প্রযুক্তিগত, নির্বাহী বা আইনগত সহযোগিতাকে ‘সন্ত্রাসবাদ’ হিসেবে বিবেচনা করা হবে।

    সূত্র: ইরানি গণমাধ্যম আইআরআই।

    No comments

    If you have any doubt, please let me know that with your valuable comments.

    পৃষ্ঠা

    সর্বশেষ খবর

    COVID-19 থেকে বাঁচার উপায় !