ভোটের আগে ফের উদ্ধার অবৈধ অর্থ
ভারতে লোকসভা নির্বাচনে দ্বিতীয় দফা ভোটের আগে ফের উদ্ধার করা হলো অবৈধ অর্থ। অবৈধ অর্থ উদ্ধারের ঘটনায় তামিলনাড়ুর ভেলোরে ভোট স্থগিত করার পর আঞ্চলিকদল AMMK পার্টি কার্যালয় থেকে নতুন করে অর্থ উদ্ধার করা হয়।৯৪টি প্যাকেটে নগদ ১ কোটি ৪৮ লাখ রুপি উদ্ধার করে আয়কর দফতর। প্রত্যেক প্যাকেটে ওয়ার্ড নম্বর ও সেখানকার ভোটার সংখ্যা লেখা ছিল। আয়কর দফতরের কর্মকর্তারা জানান, ভোটারপ্রতি ৩০০ রুপি করে বিলি করা হতো। তার বিনিময়ে কেনা হতো ভোট।
দলীয় কার্যালয় তল্লাশি করতে আসায় প্রথমে তাদের বাধা দেন দলীয় সদস্যরা। পরে উপস্থিত জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিশ ফাঁকা গুলি ছোঁড়ে। ঘটনাস্থল থেকে একটি পোস্টাল ব্যালটও উদ্ধার করেছে পুলিশ।
Bangladeshi Taka Converter
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.