টাইগারদের বিশ্বকাপ স্কোয়াডে খুলনা বিভাগের ৭ ক্রিকেটার

ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশের ঘোষিত ১৫ সদস্যের স্কোয়াডে ৭ ক্রিকেটার খুলনা বিভাগের। টাইগারদের বিশ্বকাপ দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা এমপি ও সহ-অধিনায়ক সাকিব আল হাসান খুলনা বিভাগের সন্তান। মাশরাফি বিন মর্তুজা অধিনায়ক হিসেবে দ্বিতীয়বার বিশ্বকাপে বাংলাদেশের নের্তৃত্ব দেবেন।টাইগারদের বিশ্বকাপ দলের খুলনা বিভাগের ৭ ক্রিকেটারা হলেন অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা (নড়াইল), সহ-অধিনায়ক সাকিব আল হাসান (মাগুরা), পেস বোলার রুবেল হোসেন (বাগেরহাট), অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ (খুলনা), মিডিল অর্ডার ব্যাটসম্যান কাম উইকেট কিপার মো. মিঠুন (কুষ্টিয়া), টপ অর্ডার ব্যাটসম্যান সৌম্য সরকার ও পেস বোলার মুস্তাফিজুর রহমান (সাতক্ষীরা)।
বিশ্বকাপ স্কোয়াডের ১৫ সদস্যের মধ্যে ৭ ক্রিকেটার খুলনা বিভাগের সন্তান হওয়ার কারনে বরাবরের মতো ক্রিকেট খেলা নিয়ে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের মধ্যে বাড়তি উন্মাদনার সৃষ্টি হয়েছে। এই ৭ ক্রিকেটারসহ দল ঘোষনার পর থেকেই সর্বত্র চলছে আলোচনা। সামাজিক যোগাযোগ মাধ্যমেও নেটিজেনার মেতে উঠেছে খুলনা বিভাগের ৭ ক্রিকেটারদের বন্দনাসহ বাংলাদেশ দলকে জানানো হচ্ছে শুভ কামনা।
Bangladeshi Taka Converter
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.