সুপার-ঘূর্ণিঝড়-আম্পান!

  • ব্রেকিং নিউস

    চৌবাচ্চায় পুঁটি মাছ চাষ করার পদ্ধতি!


    jeebrail_1342263780_1-kan_pona

    টি অত্যন্ত সুস্বাদু এবং পুষ্টিসমৃদ্ধ মাছ । গ্রামের দিকে এই মাছ সাধারণত পুকুরে রুই মাছের সাথে অত্যাধিকহারে হয়ে থাকে । এই মাছ দেখতে অনেক সুন্দর । প্রাকৃতিক খাবার গ্রহণের দক্ষতা, সম্পূরক খাবারের প্রতি আগ্রহ, বিরূপপ্রাকৃতিক পরিবেশে টিকে থাকা ও অধিক রোগ প্রতিরোধ ক্ষমতার কারণে চাষিদের কাছে এর জনপ্রিয়তাও দিন দিন বাড়ছে । আমাদের দেশে ছোট বড় প্রায় সকলেরই প্রিয় এই মাছ । আপনি ইচ্ছা করলে বাড়িতে চৌবাচ্চায়  এই মাছ চাষ করতে পারেন । আসুন জেনে নেই কিভাবে আপনি আপনার বাড়িতে এই মাছ চাষ করবেন ।

    পুঁটি মাছ চাষে কি ধরণের পাত্র চৌবাচ্চা বাছাই করবেন 

    ক) বাড়িতে পুঁটি চাষ করার জন্য আপনি মাঝারি অথবা বড় সাইজের চৌবাচ্চার ব্যবস্থা করতে পারেন। 
    খ) তবে খেয়াল রাখবেন চৌবাচ্চাটি যেন গভীর হয় (৩ থেকে ৪ ফুট)। 

    পুঁটি মাছ চাষ করার সঠিক সময়/মৌসুম 

    ক) আপনি ইচ্ছা করলে সারা বছরই পুঁটি মাছের চাষ করতে পারেন। 
    খ) তবে বাড়িতে চৌবাচ্চায় পুঁটি চাষ করার ক্ষেত্রে আপনাকে উপযুক্ত সময় নির্বাচন করতে হবে। 
    গ) মনে রাখবেন এপ্রিল-মে মাসে পুঁটি মাছ ডিম ছাড়ে। তাই এ সময় পুঁটি মাছ চাষ করা উত্তম। 

    কিভাবে পুঁটি মাছের পোনা ছাড়তে হবে ও সঠিক নিয়মে যত্ন নিতে হবে

    ক) বাড়িতে চৌবাচ্চায় পুঁটি মাছ চাষ করার জন্য আপনাকে প্রথমে পোনা সংগ্রহ করতে হবে। 
    খ) এই ক্ষেত্রে আপনি আপনার নিকটস্থ যেকোন নার্সারী হতে পোনা আহরন করতে পারেন। 
    গ) এছাড়াও আপনি প্রাকৃতিক ভাবে খাল, বিল কিংবা যেকোন ধরণের জলাশয় থেকে পোনা আহরণ করতে পারেন। 
    ঘ) তবে পোনা ছাড়ার পর আপনাকে পোনার সঠিক নিয়মে যত্ন নিতে হবে। 

    সঠিক নিয়মে পুঁটি মাছ চাষাবাদ পদ্ধতি/কৌশল

    ক) পুঁটিমাছ সাধারণত পুকুর-নদীতে বছরে দু´বার ডিম দেয় বলে এদের পোনা মজুদের প্রয়োজন হয়না। পুকুরে পুঁটি চাষ করার জন্য আপনাকে সঠিক নিয়ম অবলম্বন করতে হবে। 
    খ) চৌবাচ্চায় পোনা ছাড়ার ক্ষেত্রে প্রথমে অক্সিজেন ব্যাগে পরিবহন কৃত পোনা ব্যাগ সহ পানিতে ভাসিয়ে রাখতে হবে। এরপর পরিবহনকৃত ব্যাগের পানি ও চৌবাচ্চার পানির তাপমাত্রা একই মাত্রায় আনতে হবে। 
    গ)  তারপর ব্যাগের মুখ খুলে চৌবাচ্চার পানি অল্প অল্প করে ব্যাগে দিতে হবে এবং ব্যাগের পানি অল্প অল্প করে চৌবাচ্চায় ফেলতে হবে। 
    ঘ) ৪০-৫০ মিনিট সময় ধরে এরূপভাবে পোনাকে চৌবাচ্চার পানির সঙ্গে খাপ খাওয়াতে হবে।

    পুঁটি মাছের খাবারের পরিমাণ ও সঠিক নিয়মে খাবার প্রয়োগ

    ক) পুঁটি মাছ চাষে আপনাকে নিয়মিত উপযুক্ত খাবার প্রয়োগ করতে হবে। পুঁটি মাছ স্বাভাবিকভাবে প্রাকৃতিক খাদ্য হিসেবে শেওলা খেয়ে থাকে। 
    খ) এছাড়াও পুঁটি মাছ সাধারণত সবধরনের খাবার খেয়ে থাকে। তাই এদের চাষ করার ক্ষেত্রে আলাদা কোন খাবার এর প্রয়োজন হয় না। 
    গ) তবে আপনি মাঝেমধ্যে চৌবাচ্চায় আলগা কিছু খাবার প্রয়োগ করতে পারেন। 

    পুঁটি মাছের রোগ বালাই ও তাঁর প্রতিকার 

    ক) পুঁটি মাছের বেশ কিছু রোগবালাই হয়ে থাকে। তাই এসব ক্ষেত্রে আপনাকে সার্বক্ষণিক সতর্ক থাকতে হব। 
    খ) যদি মাছের কখনও রোগবালাই দেখতে পান তাহলে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহন করতে হবে। 

    পুঁটি মাছ চাষে সার প্রয়োগ 

    ক) পুঁটি মাছ চাষ করার জন্য আপনাকে পাত্র বা চৌবাচ্চায় সঠিক নিয়মে সার প্রয়োগ করতে হবে। 
    খ) মাঝেমধ্যে ইউরিয়া এবং অন্যান্য সার প্রয়োগ করতে হবে। 
    গ) এতে পানির গুণাগুণ বজায় থাকে এবং মাছের কোন ক্ষতি হয় না। বরং এতে মাছের বৃদ্ধি অনেক ভাল হয়। 

    কিভাবে পুঁটি  মাছের  যত্ন নিবেন

    ক) পুঁটি মাছ চাষ করতে বেশী যত্নের প্রয়োজন পড়ে না। তবে মাঝে মধ্যে খেয়াল রাখতে হবে। 
    খ) যেন মাছের কোন সমস্যা না হয়। এছাড়াও যদি পানির কোন সমস্যা হয় তাহলে পানি পরিবর্তনের ব্যবস্থা করতে হবে। 
    গ) তা না হলে পানিতে প্রয়োজনীয় সার প্রয়োগ করে পানির সঠিক মান ফিরিয়ে আনতে হবে। এছাড়াও চৌবাচ্চার তলদেশ সবসময় পরিষ্কার পরিচ্ছন্নন রাখতে হবে। মাছের যত্ন নিতে হবে।

    পুঁটি মাছের খাদ্য গুণাগুণ

    ক) পুঁটি মাছের মধ্যে অনেক ধরনের খাদ্য গুনাগুন রয়েছে। এই মাছে প্রচুর পরিমাণে আমিষ রয়েছে। 
    খ) যা আপনার শরীরের জন্য খুবই দরকারী। এছাড়াও প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, আয়রন ও ভিটামিন রয়েছে।

    কখন পুঁটি মাছ সংগ্রহ করবেন

    ক) চৌবাচ্চায় পুঁটি মাছ চাষ করা হলে মাছ যখন উপযুক্ত আকারে বড় হবে তখনই এই মাছ আপনি সংগ্রহ করতে পারেবেন।

    কি পরিমাণে পুঁটি মাছ পাবেন

    ক) বাড়িতে চৌবাচ্চায় সঠিক নিয়মে পুঁটি মাছ চাষ করলে সেখান থেকে আপনি প্রচুর পরিমাণে পুঁটি মাছ পেতে পারেন। 
    খ) যা আপনার পারিবারিক চাহিদা মিটিয়ে আপনি ইচ্ছা করলে এই মাছ বাজারে বিক্রিও করতে পারেন। 
    সংকলনে- মোঃ শাহিন মিয়া

    No comments

    If you have any doubt, please let me know that with your valuable comments.

    পৃষ্ঠা

    সর্বশেষ খবর

    COVID-19 থেকে বাঁচার উপায় !