সুপার-ঘূর্ণিঝড়-আম্পান!

  • ব্রেকিং নিউস

    অষ্টম শ্রেণি পাসেই নিয়োগ দেবে বাংলাদেশ সুপ্রিম কোর্ট


    জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সুপ্রিম কোর্ট। চারটি পদে মোট ৪৫ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আবেদন করতে পারেন।
    পদের নাম
    নিরাপত্তা প্রহরী, ফরাস, মালি, ভিস্তি
    যোগ্যতা
    যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ন্যূনতম অষ্টম শ্রেণি পাস প্রার্থীরা বিভিন্ন পদের জন্য আবেদন করতে পারবেন। আবেদনকারীর বয়সসীমা ন্যূনতম ১৮ থেকে  অনূর্ধ্ব ৩০ বছরের মধ্যে হতে হবে।
    বেতন  স্কেল
    সবকটি পদের জন্য জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী ৮২৫০-২০০১০ (গ্রেড-২০) টাকা দেওয়া হবে।
    আবেদনের নিয়ম
    আগ্রহী প্রার্থীদের www.supremcourt.gov.bd থেকে আবেদনপত্র ফরম ডাউনলোড করতে হবে। আবেদনপত্রের সঙ্গে দুই কপি রঙিন ছবি ও অন্যান্য কাগজপত্র সংযুক্ত করতে হবে।
    আবেদনের ঠিকানা : সভাপতি, নিরাপত্তা প্রহরী/ ফরাস/ মালি/ ভিস্তি নিয়োগ-সংক্রান্ত বাছাই কমিটি, সাধারণ ও সংস্থাপন শাখা, কক্ষ নং-১১২, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বিভাগ, ঢাকা-১০০০। এ ছাড়া আবেদনের সম্পূর্ণ প্রক্রিয়া বিজ্ঞপ্তিতে উল্লেখ করা আছে।
    আবেদনের সময়সীমা
    আবেদন করা যাবে আগামী ৩০ এপ্রিল, ২০১৯ পর্যন্ত।
    সূত্র : বাংলাদেশ প্রতিদিন, ১২ এপ্রিল, ২০১৯।

    No comments

    If you have any doubt, please let me know that with your valuable comments.

    পৃষ্ঠা

    সর্বশেষ খবর

    COVID-19 থেকে বাঁচার উপায় !