ইলেক্ট্রনিক যুদ্ধের ভয়ঙ্কর অস্ত্র ইরানের হাতে, বৃহস্পতিবার প্রদর্শন
সমরাস্ত্রে বিশ্বের অগ্রসর দেশগুলোর সঙ্গে পাল্লা দিয়ে এগিয়ে যাচ্ছে মধ্যপ্রাচ্যের দেশ ইরান। ইতিমধ্যে তারা চালকহীন বিমান ও ইলেক্ট্রনিক যুদ্ধের ভয়ঙ্কর অস্ত্র তৈরি করেছে। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) এসব অস্ত্র প্রদর্শন করবে দেশটি।বৃহস্পতিবার ইরানের জাতীয় সেনাবাহিনী দিবসের কুচকাওয়াজ অনুষ্ঠিত হবে। ওই অনুষ্ঠানে ইরান যেসব অস্ত্র প্রদর্শন করবে তার মধ্যে উল্লেখযোগ্য সমরাস্ত্রের মধ্যে সাঁজোয়া গাড়ি, সাঁজোয়া গাড়ি বিধ্বংসী অস্ত্র, চালকহীন বিমান এবং ইলেক্ট্রনিক যুদ্ধের সরঞ্জাম।
ইরানের রাজধানী তেহরানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইরানের জেনারেল হাইদারি এসব তথ্য জানিয়েছেন।এ ছাড়া কুচকাওয়াজে খাতাম আল-আম্বিয়া বিমান প্রতিরক্ষা ঘাঁটি এস-৩০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা, ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি নিরেট জ্বালানি চালিত এবং ঊর্ধ্বাকাশ দিয়ে গমনে সক্ষম সাইয়াদ সাইয়াদ-৩ ক্ষেপণাস্ত্রও প্রদর্শন করা হবে।
Bangladeshi Taka Converter
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.