সৌদির হোটেলে আগুন, ৭০০ ওমরাহ পালনকারী উদ্ধার

সৌদি আরবের মক্কা শহরের কাছে একটি হোটেলে গত মঙ্গলবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। হোটেল থেকে ৭০০ ওমরাহ পালনকারীকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে। ভবনটির ১২ তলা এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে আগুন নিয়ন্ত্রণে পদক্ষেপ নেয় সৌদি সিভিল ডিফেন্স বিভাগ। অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
এর আগে, ২০১৫ সালে মক্কার একটি হোটেলের আট তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল।
সূত্র - খালিজ টাইমস
Bangladeshi Taka Converter
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.