ইরাকে ক্রীড়া শহর নির্মাণে ১০০ কোটি ডলার দিচ্ছে সৌদি
একটি ক্রীড়া শহর নির্মাণ করতে ইরাককে ১০০ কোটি ডলার দিচ্ছে সৌদি আরব। বুধবার দেশটির বাণিজ্যমন্ত্রীর বরাতে রাষ্ট্রীয় টেলিভিশন এ তথ্য জানিয়েছে।চিরবৈরী ইরানের আঞ্চলিক প্রভাব বলয় থেকে ইরাককে বের করে নিয়ে আসতে চাচ্ছে সৌদি আরব। এদিকে ইরাক তার দক্ষিণাঞ্চলীয় প্রতিবেশীর সঙ্গে অর্থনৈতিক সুবিধা আদায় করতেও চাচ্ছে।
বিনিয়োগ ও জ্বালানিমন্ত্রীসহ সৌদি আরবের একটি অর্থনৈতিক প্রতিনিধিদল বুধবার ইরাক সফরে আসে।দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক জোরদার করতে ২০১৭ সালে শুরু করা সৌদি-ইরাক সহযোগিতা পরিষদের বৈঠকে যোগ দিতে তারা ইরাক সফরে।
২৫ বছরের বিরতির পর ২০১৫ সালে ইরাকে দূতাবাস খোলে সৌদি আরব।দেশটির বিনিয়োগমন্ত্রী মজিদ বিন আবদুল্লাহ আল কাসাবি বলেন, ইরাকিদের ভিসা সহজ করতে বৃহস্পতিবার বাগদাদে একটি কনস্যুলেট উদ্বোধন করা হবে। এ ছাড়া আরও তিনটি কনস্যুলেট উদ্বোধনের কথা রয়েছে।
সূত্র- রয়টার্সের

Bangladeshi Taka Converter
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.