শ্রাবন্তীর তৃতীয় বিয়ের জন্য প্রথম স্বামীর শুভকামনা
শ্রাবন্তীর তৃতীয় বিয়ের জন্য প্রথম স্বামীর শুভকামনা
ওপার বাংলার জনপ্রিয় নায়িকা শ্রাবন্তীর তৃতীয় বিয়ের খবরে সোচ্চার মিডিয়া পাড়া। পহেলা বৈশাখেই প্রেমিক রোশন সিংহের সঙ্গে বাগদান সারেন এই নায়িকা। ১৯ এপ্রিল করে ফেলেছেন বিয়ে।তবে বিষয়টি নিয়ে এখনো মুখ খোলেননি শ্রাবন্তী। এমনকি তার পরিবারের কেউ কোনও মন্তব্য করেননি এ বিষয়ে। তবে সোশ্যাল মিডিয়াও থেমে নেই। নানা জনের নানা মন্তব্য চলছে শ্রাবন্তীর বিয়ের খবর ঘিরে।এদিকে শ্রাবন্তীর পরিবারের সবাই যখন চুপ তখন মুখ খুলেছেন অভিনেত্রীর প্রাক্তন স্বামী নির্মাতা রাজীব কুমার বিশ্বাস। নতুন জীবনের জন্য শ্রাবন্তীকে শুভেচ্ছা জানিয়েছেন তিনি।রাজীব বলেন, 'শ্রাবন্তী মানুষ হিসেবে ভীষণ ভালো, সে সুখে থাকুক তার জীবনে। যেন আবেগের বশে কোনও ভুল সিদ্ধান্ত না নেয়, এটাই প্রার্থনা করি সব সময়।'
পরিচালক রাজীব বিশ্বাসের সঙ্গে শ্রাবন্তীর বিয়ে হয় ২০০৩ সালে। ঝিনুক নামে রাজীব-শ্রাবন্তীর একটি ছেলেও রয়েছে। মায়ের সঙ্গেই থাকে সে।রাজীবের সঙ্গে বিচ্ছেদের পরে শ্রাবন্তীর সম্পর্ক হয় মডেল কৃষণ ব্রজের সঙ্গে। মহাসমারোহে বিয়েও করেন তারা। গত জানুয়ারিতে কৃষণের সঙ্গে বিচ্ছেদ চূড়ান্ত হয় শ্রাবন্তীর। তার পরই নায়িকার সঙ্গে জড়িয়ে যায় রোশনের নাম।
Bangladeshi Taka Converter
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.