এক্সিকিউটিভ পদে নিয়োগ দেবে নভোএয়ার

বেসরকারি বিমান পরিবহন সংস্থা নভোএয়ার জাগোজবসের মাধ্যমে জনবল নিয়োগের একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি এক্সিকিউটিভ, হিউম্যান রিসোর্স পদে এই নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা উক্ত পদে আবেদন করতে পারেন।
পদের নামঃ
‘এক্সিকিউটিভ, হিউম্যান রিসোর্স’ হিসেবে নিয়োগ দেওয়া হবে বলে উল্লেখ করেছে।
যোগ্যতাঃ
বিজ্ঞপ্তিতে উল্লেখ অনুযায়ী, এই পদে আবেদনের জন্য প্রার্থীকে ইউজিসি অনুমোদিত যেকোনো প্রতিষ্ঠান থেকে যেকোনো বিষয়ে বিবিএ অথবা এমবিএ ডিগ্রিধারী হতে হবে। উক্ত পদে আবেদনের জন্য প্রার্থীর পূর্ববর্তী কাজের কমপক্ষে এক বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে। এ ছাড়া প্রার্থীকে বাংলা ও ইংরেজিতে কথা বলা ও শোনার ক্ষেত্রে দক্ষতা থাকতে হবে। প্রার্থীর মাইক্রোসফট অফিসে কাজের দক্ষতা প্রয়োজন। ন্যূনতম ২৫ থেকে অনূর্ধ্ব ২৮ বছর পর্যন্ত আবেদন করা যাবে।
বেতন ও সুবিধাদিঃ
নির্বাচিত প্রার্থীদের বেতন আলোচনা সাপেক্ষে দেওয়া হবে। তবে ইন্স্যুরেন্স ও কোম্পানির অন্যান্য নিয়ম অনুযায়ী বছরে দুটি বোনাস দেওয়া হবে।
আবেদনের প্রক্রিয়াঃ
আগ্রহী প্রার্থীদের দুই কপি রঙিন ছবিসহ জীবনবৃত্তান্ত সাদা কাগজে হাতে লিখে অথবা কম্পিউটার কম্পোজ করে নিম্নোক্ত ঠিকানায় পাঠাতে হবে। ঠিকানা : নভোএয়ার লিমিটেড, হাউস-৫০, রোড-১১, ব্লক-এফ, বনানী, ঢাকা-১২১৩। তবে আবেদনপত্রে ‘এক্সিকিউটিভ, হিউম্যান রিসোর্স’ অবশ্যই লিখতে হবে।
আবেদনের সময়সীমাঃ
উক্ত পদের জন্য এরই মধ্যে আবেদন করা শুরু হয়েছে। তবে আবেদনের শেষ তারিখ আগামী ৩০ এপ্রিল, ২০১৯।
সূত্র : বিডিজবস
Bangladeshi Taka Converter
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.