সুপার-ঘূর্ণিঝড়-আম্পান!

  • ব্রেকিং নিউস

    সহজভাবে কোরআন পড়তে মাসজিদুল হারামের নতুন অ্যাপ চালু


    আসন্ন রমজান উপলক্ষে পবিত্র বাইতুল্লাহ এবং মদিনার মসজিদে নববীতে চলছে বিশেষ প্রস্তুতি। রমজানে মুসল্লিদের কোরআন তিলাওয়াত সহজ করতে এবার বিশেষ অ্যাপ চালু করেছে হারামাইন কর্তৃপক্ষ। প্রযুক্তির সহায়তায় সহজভাবে কোরআন পড়া ও বোঝা আরও সহজ করবে নতুন এ অ্যাপসটি।‘মাসহাফুল হারামাইন’ নামে এ অ্যাপসটির মাধ্যমে পড়ার পাশাপাশি কোরআনের তাফসির ও আনুষঙ্গিক বিষয়গুলো জানা যাবে।

    বুধবার হারামাইন শরিফের কার্যপরিচালনা পরিষদের মহাপরিচালক ড. শায়খ আবদুর রহমান আস-সুদাইস আনুষ্ঠানিকভাবে অ্যাপটি (এআর) উদ্বোধন করেন।পবিত্র এ দুই মসজিদের প্রেসিডেন্সি বিভাগের অফিসিয়াল ওয়েবসাইটে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হয়েছে।মাসজিদুল হারামের এ অ্যাপসটি পবিত্র কোরআনের প্রথম অগমেন্টেড রিয়েলিটি (এআর) হিসেবে বিবেচিত হচ্ছে।অ্যাপসটিতে দেখে দেখে কোরআন তিলাওয়াতের সময় ক্যামেরার মাধ্যমে বাদশাহ ফাহাদ ফাউন্ডেশনের প্রকাশিত কোরআনের কপি ও পৃষ্ঠা নম্বর দেখা যাবে। পাশাপাশি প্রতিটি আয়াতের সহজ ও সংক্ষিপ্ত ব্যাখ্যাও প্রদর্শিত হবে। এর সঙ্গে কোরআনের শাব্দিক অর্থের জন্য একটি সহজ বইও সংযুক্ত করা আছে অ্যাপসটিতে।

    ভিশন-২০৩০ সামনে রেখে সৌদি সরকার হারামাইন শরিফের ব্যাপক উন্নয়নমূলক কাজ করছে। সৌদি বাদশাহ ও হারামাইন শরিফাইন পরিচালনা পর্ষদের একান্ত আগ্রহে বানানো এ অ্যাপটির চমৎকার একটি দিক হচ্ছে, পাঠক শায়খ আবদুর রহমান আস-সুদাইসের কণ্ঠে তারতিলের সঙ্গে কোরআন তিলাওয়াত শুনতে পাবেন।

    No comments

    If you have any doubt, please let me know that with your valuable comments.

    পৃষ্ঠা

    সর্বশেষ খবর

    COVID-19 থেকে বাঁচার উপায় !