সুপার-ঘূর্ণিঝড়-আম্পান!

  • ব্রেকিং নিউস

    কলম্বোতে ঢুকেছে বিস্ফোরকবাহী যান, ফের হামলার শঙ্কা

    কলম্বোতে ঢুকেছে বিস্ফোরকবাহী যান, ফের হামলার শঙ্কা

    শ্রীলঙ্কার পুলিশ বিস্ফোরক আছে এই সন্দেহে যানবাহনে তল্লাশি চালাচ্ছে। দেশটির গোয়েন্দা সংস্থা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সব শাখাকে এ বিষয়ে সতর্ক করে দিয়েছে। তারা জানিয়েছে, বিস্ফোরকবাহী মোটরসাইকেলসহ বেশ কিছু যানবাহন রাজধানী কলম্বোয় প্রবেশ করেছে। স্থানীয় সংবাদমাধ্যমের উদ্ধৃতি দিয়ে এ খবর প্রকাশ করেছে নিউ ইয়র্ক পোস্ট।

    গত রবিবার শ্রীলঙ্কার চার্চ ও হোটেলে সন্ত্রাসী হামলায় প্রাণ হারিয়েছেন ৩৫০ জনের বেশি মানুষ। হামলাকারীরা সবাই শ্রীলঙ্কান নাগরিক বলে জানিয়েছে দেশটির সরকার। এ হামলার দায় শিকার করেছে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট। তবে সত্যিই তাদের সঙ্গে এ হামলার কোনো সম্পৃক্ততা আছে কী না তা খতিয়ে দেখা হচ্ছে। হামলাকারীরা সবাই উচ্চশিক্ষিত ও সচ্ছ্বল পরিবারের সন্তান। হামলায় প্রায় ৫০০ লোক আহত হয়েছেন। 

    No comments

    If you have any doubt, please let me know that with your valuable comments.

    পৃষ্ঠা

    সর্বশেষ খবর

    COVID-19 থেকে বাঁচার উপায় !