রমজান উপলক্ষে টিসিবির পণ্য বিক্রি শুরু
রমজান উপলক্ষে মঙ্গলবার (২৩ এপ্রিল) থেকে সারা দেশে পণ্য বিক্রি কার্যক্রম শুরু করবে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ-টিসিবি।প্রথম দফায় বিক্রি হবে তিনটি নিত্যপ্রয়োজনীয় পণ্য ডাল, চিনি ও সয়াবিন তেল। টিসিবি কর্তৃপক্ষ জানায়, এ বছর প্রতি কেজি চিনি ৪৭ টাকা, মসুর ডাল ৪৪ টাকা এবং সয়াবিন তেল কেজি প্রতি ৮৫ টাকায় বিক্রি হবে। রোজা শুরুর ৫ দিন আগে ছোলা ও ২ দিন আগে খেজুর বিক্রি শুরু হবে বলে জানানো হয়।
বিক্রি শুরুর সব ধরনের প্রস্তুতি শেষ করেছেন তারা। রয়েছে পণ্যের পর্যাপ্ত মজুদ। রমজানের শেষ দিন পর্যন্ত চলবে টিসিবি'র খোলা বাজারে পণ্য বিক্রি কার্যক্রম।
Bangladeshi Taka Converter
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.