সুপার-ঘূর্ণিঝড়-আম্পান!

  • ব্রেকিং নিউস

    পোষা পাখির আক্রমণে মালিক নিহত!

    angrybird

    ক্যাসোওয়ারি নামের বিরাটদর্শন পোষা পাখির আঘাতে মারা গেছে পাখিটির মালিক। নিহত ব্যক্তির নাম মারভিন হাজোস। এই ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায়। অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড এবং নিউ গিনিতে পাওয়া যায় ক্যাসোওয়ারি। ফ্লোরিডার বাসিন্দা মারভিন হাজোস নিজের ফার্ম হাউসে এনে রেখেছিলেন একটি ক্যাসোওয়ারি। গত শুক্রবার পাখিটিকে খাবার দিতে যখন যান তিনি, তখনই তাকে আক্রমণ করে সে।

    তার বান্ধবী পুলিশে খবর দিলে ক্ষতবিক্ষত হাজোসকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করেন চিকিত্‍সকরা। হাজোসের সংগ্রহে আরও বেশ কয়েকটি বিরল প্রজাতির প্রাণী রয়েছে। তবে বিপজ্জনক এই পাখি রাখার অনুমতি তার ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। অস্ট্রিচ প্রজাতির এই পাখির সারা গা কালো পালকে ঢাকা, লম্বা পা এবং ধারালো চঞ্চু রয়েছে। চেহারার তুলনায় ডানা ছোট হওয়ায় এই পাখি উড়তে পারে না। চিড়িয়াখানার অভিজ্ঞ কর্মীরাও এই পাখির সামনে যেতে ভয় পায়।

    No comments

    If you have any doubt, please let me know that with your valuable comments.

    পৃষ্ঠা

    সর্বশেষ খবর

    COVID-19 থেকে বাঁচার উপায় !