সুপার-ঘূর্ণিঝড়-আম্পান!

  • ব্রেকিং নিউস

    ‘জনগণের টাকা লুট করে নির্বাচন করছে বিজেপি’

    rahul-gandhi

    ভারতের ১৭তম লোকসভা নির্বাচনের প্রচারণায় বিজেপি'র ব্যয় করা অর্থের উৎস জানতে চেয়েছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। উত্তর প্রদেশে এক নির্বাচনী সভায় তিনি বলেন, জনগণের টাকা লুট করে নির্বাচন করছে মোদির দল।এদিকে, বিজেপিকে ভুয়া জাতীয়তাবাদী দল আখ্যা দিয়েছেন কংগ্রেস সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী। জবাবে, বিজেপিকে গালিগালাজ করাই কংগ্রেসের একমাত্র কাজ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

    সোমবার উত্তর প্রদেশের ফতেহপুর সিক্রিতে কংগ্রেস মনোনিত প্রার্থী অভিনেতা রাজ বাব্বরের জনসভায় যোগ দেন দলটির সভাপতি রাহুল গান্ধী। পরে বক্তব্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কঠোর সমালোচনা করে তিনি বলেন, জনগণের টাকায় সব মাধ্যমেই তারা প্রচারণা চালাচ্ছেন। দলটি কৃষকদের ধ্বংস করে দিয়েছেন বলেও অভিযোগ করেন রাহুল।এ সমাবেশে অংশ নেন কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধীও। তিনি বলেন, বিজেপি সত্যিকারের জাতীয়তাবাদী দল হলে নিজেদের প্রচারে পাকিস্তান নিয়ে কথা না বলে, ভারতের সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তন নিয়ে কথা বলতো।

    এদিকে, লোকসভা নির্বাচনে আবারো বিজেপিকে জয়ী করতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন নরেন্দ্র মোদি। উত্তর প্রদেশের আলিগড়ে এক জনসভায় অংশ নিয়ে কংগ্রেসকে কটাক্ষ করে তিনি আরও বলেন, দলটি তার সমালোচনা ছাড়া আর কিছুই পারে না।

    No comments

    If you have any doubt, please let me know that with your valuable comments.

    পৃষ্ঠা

    সর্বশেষ খবর

    COVID-19 থেকে বাঁচার উপায় !