নিয়োগ দেবে ল্যাবএইড ফার্মাসিউটিক্যালস

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ল্যাবএইড ফার্মাসিউটিক্যালস লিমিটেড। প্রতিষ্ঠানটিতে ‘এক্সিকিউটিভ’ পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারেন।
পদের নামঃ
এক্সিকিউটিভ (প্রডাকশন)
যোগ্যতাঃ
যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ফার্মেসি বিষয়ে ন্যূনতম স্নাতক অথবা স্নাতকোত্তর পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। প্রার্থীর পূর্ববর্তী কাজের দুই থেকে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে। পদটির জন্য যেকোনো বয়সের প্রার্থীরাই আবেদন করতে পারবেন। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের ঢাকার সাভারে নিয়োগ দেওয়া হবে।
বেতন স্কেলঃ
বেতন আলোচনা সাপেক্ষে।
আবেদনের প্রক্রিয়াঃ
আগ্রহী প্রার্থীদের সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবিসহ জীবনবৃত্তান্ত ও অন্যান্য কাগজপত্র পাঠাতে হবে নিম্নোক্ত ঠিকানায়। এ ছাড়া বিডিজবস অনলাইনের মাধ্যমেও আবেদন করতে পারবেন।
ঠিকানা : এইচ আর অ্যান্ড অ্যাডমিন, ল্যাবএইড ফার্মাসিউটিক্যালস লিমিটেড, হাউস-১৩/এ, রোড-৩৫, গুলশান-২, ঢাকা-১২১২।
আবেদনের শেষ তারিখঃ
পদটির জন্য এরই মধ্যে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। তবে আগ্রহীরা ২১ এপ্রিল, ২০১৯ পর্যন্ত আবেদন করতে পারবেন।
সূত্র : বিডিজবস
Bangladeshi Taka Converter
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.