সুপার-ঘূর্ণিঝড়-আম্পান!

  • ব্রেকিং নিউস

    ৪০ বস্তা চালসহ আওয়ামী লীগ নেতা আটক

    Image result for চালের বস্তা

    ঠাকুরগাঁওয়ে গরিবদের জন্য বরাদ্দ ১০ টাকা কেজি দরের চালসহ দুইজনকে আটক করেছে পুলিশ। এদের মধ্যে একজন আওয়ামী লীগ নেতা।আটককৃতরা হলেন- আউলিয়াপুর ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শচীন্দ্র নাথ বর্মণ (৪৬) ও চাল বিক্রেতা আশীষ কুমার (৩৫)। আশীষ ওই ইউনিয়নের কচুবাড়ি এলাকার প্রিয়নাথের ছেলে।সোমবার রাত ২ টার দিকে তাদের আটক করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানা পুলিশের পরিদর্শক (অপারেশন) গোলাম মর্তুজা।

    তিনি বলেন, হতদরিদ্রদের জন্য ১০ টাকা কেজি দরে চাল দিচ্ছে সরকার। আউলিয়াপুর ইউনিয়নে এসব চাল বিতরণের জন্য আওয়ামী লীগ নেতা শচীন্দ্রনাথ বর্মণকে ডিলার নিয়োগ করা হয়েছে। কিন্তু শচীন্দ্রনাথ এসব চাল দরিদ্রদের কাছে বিক্রি না করে গোপনে আশীষের দোকানে মজুত করেছেন খোলা বাজারে বেশি দামে বিক্রির জন্য।

    গোলাম মর্তুজা আরও বলেন, গোপনে সংবাদ পেয়ে বোর্ড অফিস বাজারে অভিযান চালিয়ে আশীষের দোকান থেকে ৪০ বস্তায় ভরা ১২০০ কেজি চাল জব্দ করা হয়। এ সময় শচীন্দ্রনাথ ও আশীষকে আটক করা হয়। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

    গুটি কয়েক দূর্নীতিবাজ নেতার জন্য দেশরত্ন, কওমী মাতা, মানবতার মানসকন্যা প্রধানমন্ত্রীর পিতার রক্ত অার ঘাম ঝরা অাওয়ামী লীগের বদ নাম হচ্ছে। তবে অাশার বিষয় এই যে, দূর্নীতিবাজদের বিরুদ্ধে মাননীয় প্রধানমন্ত্রী বরাবরের মত কঠোর ব্যবস্থা গ্রহন করে থাকেন। 

    সূত্র- সময়

    No comments

    If you have any doubt, please let me know that with your valuable comments.

    পৃষ্ঠা

    সর্বশেষ খবর

    COVID-19 থেকে বাঁচার উপায় !