শিক্ষা কর্মকর্তার 'ধর্ষণে' গর্ভবতী গৃহকর্মী, মৃত সন্তানের জন্ম
জামালপুরে প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। অভিযুক্ত শিক্ষা কর্মকর্তা মাজেদুল ইসলাম পলাতক রয়েছেন।শনিবার (১১ মে) দুপুরে নির্যাতিতা বাদী হয়ে জামালপুর সদর থানায় মামলাটি দায়ের করেন। মামলার বিবরণে বলা হয়, মেলান্দহ উপজেলার সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মাজেদুল ইসলাম ২০১৮ সালের ৮ সেপ্টেম্বর তার বাড়ির কাজের মেয়েকে ধর্ষণ করে। এতে মেয়েটি গর্ভবতী হয়ে পড়ায় বিষয়টি ধামাচাপা দিতে ৮ মার্চ পাশের গ্রামের এক দরিদ্র ছেলের সঙ্গে বিয়ে দেয়া হয়।
শুক্রবার (১০ মে) ভোরে একটি মৃত কন্যা সন্তান প্রসব করে মেয়েটি। বিয়ের দুই মাসের মাথায় সন্তান প্রসব করায় এলাকায় তোলপাড় শুরু হয়। শিক্ষা কর্মকর্তার অপকর্মের বিষয়টি জানালে, অভিযুক্ত মাজেদুল ইসলামের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ করেন এলাকাবাসী। এ ঘটনায় তাকে আসামি করে মামলা করেন নির্যাতিতা।

Bangladeshi Taka Converter
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.