'বিনা কারণে ইরানের সঙ্গে উত্তেজনা বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র'

যুক্তরাষ্ট্র বিনা কারণে ইরানের সঙ্গে উত্তেজনা বাড়াচ্ছে। নয়া দিল্লিতে ভারতীয় বার্তা সংস্থা এএনআই-কে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। জারিফ বলেন, ইরান উত্তেজনা চায় না, তবে নিজেকে রক্ষার জন্য সব সময় প্রস্তুত রয়েছে।ভারত সফরের উদ্দেশ্য সম্পর্কে তিনি বলেন, ভারত হচ্ছে ইরানের অত্যন্ত ঘনিষ্ট অংশীদার। দুই দেশের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে ব্যাপক যোগাযোগ রয়েছে। বিশেষ ব্যবস্থার মাধ্যমে ইরান ও ভারতের মধ্যে আর্থিক লেনদেন অব্যাহত থাকবে বলে তিনি জানান।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভারত হচ্ছে ইরানি তেলের বড় ক্রেতাদের অন্যতম।ভারতীয় কর্মকর্তাদের সঙ্গে আলোচনার জন্য ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ সোমবার রাতে নয়া দিল্লি পৌঁছেন। মঙ্গলবার সকালে তিনি ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের সঙ্গে আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতি, দ্বিপক্ষীয় সম্পর্ক ও পরমাণু সমঝোতা নিয়ে আলোচনা করেছেন। এছাড়া আজ নয়া দিল্লিতে ইরান-ভারত যৌথ কমিশনের বৈঠক অনুষ্ঠিত হবে।
সূত্র- বিডি-প্রতিদিন
সূত্র- বিডি-প্রতিদিন
Bangladeshi Taka Converter
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.