একাধিক পদে নিয়োগ দেবে আর্কাইভস ও গ্রন্থাগার অধিদপ্তর

সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের অধীন আর্কাইভস ও গ্রন্থাগার অধিদপ্তরের শূন্য পদগুলোয় সরাসরি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আর্কাইভস ও গ্রন্থাগার অধিদপ্তর ৯টি পদে মোট ১৪ জনকে এই নিয়োগ দেবে। পদগুলোতে নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নামঃ
- জুনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট,
- সাঁটমুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর,
- অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক,
- লিফট অপারেটর, দপ্তরি, বুক শর্টার,
- রেকর্ড শর্টার
- অফিস সহায়ক।
পদসংখ্যাঃ
মোট ১৪ জনকে নিয়োগ দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতাঃ
যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম স্নাতক বা স্নাতকোত্তর পাসসহ উচ্চ মাধ্যমিক/মাধ্যমিক/অষ্টম শ্রেণি পাস প্রার্থীরা বিভিন্ন পদের জন্য আবেদন করতে পারবেন। কিছু কিছু পদের জন্য এক থেকে পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। ন্যূনতম ১৮ থেকে ৩০ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন।
বেতনঃ
জাতীয় বেতন স্কেল ২০১৫ (গ্রেড-১৪, ১৬, ১৯ ও ২০) অনুযায়ী বেতন-ভাতা প্রদান করা হবে।
আবেদনের নিয়মঃ
আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদন করা যাবে (www.nanl.gov.bd এবং http://nanl.teletalk.com.bd) এই ঠিকানায়।
আবেদনের শেষ সময়ঃ ১২ জুন, ২০১৯ বিকেল ৫টা।
সূত্র : http://nanl.teletalk.com.bd
Bangladeshi Taka Converter
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.