সুপার-ঘূর্ণিঝড়-আম্পান!

  • ব্রেকিং নিউস

    তুরস্ককে এসইউ-৫৭ যুদ্ধবিমান দিচ্ছে রাশিয়া

    তুরস্ককে এসইউ-৫৭ যুদ্ধবিমান দিচ্ছে রাশিয়া

    যুক্তরাষ্ট্র তুরস্কের কাছে এফ-৩৫ জঙ্গিবিমান বিক্রি না করায় রাশিয়ার কাছ থেকে এসইউ-৫৭ যুদ্ধবিমান কিনছে তুরস্ক।রাশিয়ার রাষ্ট্র নিয়ন্ত্রিত হাইটেক শিল্পপণ্য রফতানিকারক প্রতিষ্ঠান রোসটেক কর্পোরেশনের প্রধান নির্বাহী সের্গেই চেমাজোভ এ কথা জানিয়েছেন। রাশিয়ার পঞ্চম প্রজন্মের এই যুদ্ধবিমান (এসইউ-৫৭) অত্যাধুনিক মান বজায় রেখেছে এবং রফতানিযোগ্য সমরাস্ত্রের যোগ্যতা অর্জন করেছে।চেমাজোভ বলেন, এস-৪০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার পাশাপাশি এসইউ-৫৭ যুদ্ধবিমানের প্রযুক্তিও তুরস্ককে সরবরাহ করতে চায় রাশিয়া।

    রোসটেক কর্পোরেশনের প্রধান বলেন, তুরস্কের নিজস্ব প্রতিরক্ষা শিল্প উন্নয়নে সব রকম সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে মস্কো।রাশিয়ার কাছ থেকে অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এস-৪০০ ক্রয়ের তুর্কি পরিকল্পনার তীব্র বিরোধিতা করেছে মার্কিন সরকার।ওয়াশিংটন আঙ্কারাকে হুমকি দিয়ে বলেছে, রাশিয়ার কাছ থেকে এস-৪০০ কেনার পরিকল্পনা বাতিল না করলে তুরস্কের কাছে এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির চুক্তি বাতিল করে দেবে ওয়াশিংটন। মার্কিন ওই হুমকির পরিপ্রেক্ষিতে সের্গেই চেমাজোভ এসব কথা বললেন।


    সূত্র- আনাদোলু

    No comments

    If you have any doubt, please let me know that with your valuable comments.

    পৃষ্ঠা

    সর্বশেষ খবর

    COVID-19 থেকে বাঁচার উপায় !