দুর্বল ‘ফণী’ বাহাদুরাবাদ হয়ে সীমান্তের পথে
শক্তি হারিয়ে গভীর নিম্নচাপে রূপ নিয়েছে ঘূর্ণিঝড় ‘ফণী’। শনিবার দুপুর ২টায় রিপোর্ট লেখার সময় ঘূর্ণিঝড়টি জামালপুরের সরিষাবাড়ি-বাহাদুরাবাদ হয়ে সীমান্তের দিকে অগ্রসর হচ্ছিল।এর আগে ঘূর্ণিঝড়টি ভোর ৬টার দিকে পশ্চিমবঙ্গে হয়ে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল উপকূল এলাকায় আঘাত হানে।সেখান থেকে দুপুরে উত্তরবঙ্গের নাটোর-সিরাজগঞ্জ হয়ে জামালপুর দিকে ধাবিত হয়।উল্লেখ্য, বঙ্গোপসাগরে সৃষ্ট প্রবল ঘূর্ণিঝড় ‘ফণী’ শুক্রবার সকাল পৌনে ৯টার দিকে ভারতের উড়িষ্যা রাজ্যে আঘাত হানে। সেখানে পুরী, গোপালপুর উপকূল এলাকায় ব্যাপক তাণ্ডব চালায় এটি। এতে নিহত হয় কমপক্ষে ৮ জন। পরে পশ্চিমবঙ্গের দিকে অগ্রসর হয় ‘ফণী’।
এদিকে আবহাওয়া অধিদফতর জানিয়েছে, ঘূর্ণিঝড় ‘ফণী’ দুর্বল হয়ে গভীর চাপে রূপ নিয়েছে। এর ফলে মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৭ নম্বর বিপদ সংকেতের পরিবর্তে ৩ নম্বর সতর্ক সংকেত দিতে বলা হলো।
Bangladeshi Taka Converter
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.