ইরানের ভয়ে দূতাবাস ছাড়ছেন যুক্তরাষ্ট্রের কর্মচারীরা!
ইরান সমর্থিত বিভিন্ন বাহিনীর হামলার আশঙ্কায় ইরাকে যুক্তরাষ্ট্রের দূতাবাস থেকে নিজেদের কর্মীদের সরিয়ে নিচ্ছে ওয়াশিংটন। দূতাবাসের সব কর্মীকে ফিরিয়ে নেয়ার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র।বুধবার (১৫ মে) মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ নির্দেশ দেয়া হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স।
বিবৃতিতে বলা হয়েছে, ইরাকের রাজধানী বাগদাদের মার্কিন দূতাবাস ও ইরবিল কনস্যুলেট থেকে কর্মচারীদের সরিয়ে নিতে হবে।প্রাথমিকভাবে মার্কিন পররাষ্ট্র বিভাগ থেকে ইরাকে পোস্টিং পাওয়া ফুল-টাইম কূটনীতিকরা এ নির্দেশের আওতায় পড়ছেন। এ নির্দেশের ফলে সাময়িকভাবে ইরাকে ভিসা কার্যক্রমও বন্ধ থাকবে।
সূত্র- সময়
Bangladeshi Taka Converter
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.