সুপার-ঘূর্ণিঝড়-আম্পান!

  • ব্রেকিং নিউস

    জীবিত অক্টোপাস খেতে গিয়ে করুণ পরিণতি তরুণীর!

    জীবিত অক্টোপাস খেতে গিয়ে করুণ পরিণতি তরুণীর!

    রেস্তোরাঁয় গিয়ে জীবিত অক্টোপাস অর্ডার করেন এক চীনা তরুণী। জীবিত অক্টোপাস খাওয়াটা ছিল তাঁর বহু দিনের স্বপ্ন। সেই স্বপ্ন পূরণের মুহূর্ত অনেকের সঙ্গে শেয়ার করে নিতে সোশ্যাল মিডিয়ার একটি প্ল্যাটফর্ম বেছে নেন তিনি ‘লাইভ স্ট্রিমিং’র জন্য।

    খাবার পরিবেশনের পর সোশ্যাল মিডিয়ায় ভিডিও'র মাধ্যমে ‘লাইভ’ হলেন তরুণী। জীবিত অক্টোপাস হাতে তুলে খেতে গিয়েই বিপদে পড়লেন তিনি। নিজের সব ক’টি শুঁরের মতো পা দিয়ে তখন আষ্টেপৃষ্ঠে তরুণীর মুখ জড়িয়ে ধরেছে ওই অক্টোপাস। তরুণীর মুখের প্রায় অর্ধেক অংশ তখন অক্টোপাসের কবলে। 

    যন্ত্রণায়, ভয়ে তখন চিৎকার শুরু করে দিয়েছেন ওই তরুণী। দুই হাত দিয়ে প্রাণপনে অক্টোপাসের কবল থেকে নিজেকে রক্ষা করতে মরিয়া চেষ্টা চালাচ্ছেন তিনি। এদিকে গোটা ঘটনা তখন ‘লাইভ’ ভিডিও'র মাধ্যমে অনেকেই দেখে ফেলেছেন। পরিস্থিতি তখন এমন যে, কোনো রকমে নিজের চোখটুকু বাঁচাতে চাইছেন ওই চীনা তরুণী। কয়েক মিনিট রুদ্ধশ্বাস টানাটানির পর শেষ পর্যন্ত অক্টোপাসের কবল থেকে নিজেকে মুক্ত করতে সক্ষম হন ওই চীনা ব্লগার। তবে ততক্ষণে তার গালের একটা অংশে ক্ষতের সৃষ্টি হয়েছে আর সেখান থেকে রক্ত ঝরতে শুরু করেছে। 

    জানা গেছে, চীনের ফটো শেয়ারের অ্যাপ্লিকেশন ‘কুয়াশিউ’-এ (Kuaishou) লাইভ স্ট্রিমিং করছিলেন ওই তরুণী। এই ঘটনার ভিডিওটি এখন রীতিমতো ভাইরাল হয়ে গেছে। এই ঘটনার পর তিনি আর কখনওই অক্টোপাস খাবেন না বলে জানিয়েছেন। আর ওই অক্টোপাসটিকেও যে তিনি খাননি, তা সহজেই অনুমান করা যায়!

    অক্টোপাস সাধারণত আত্মরক্ষার জন্য বা শিকার ধরার ধরার জন্য এই ভাবে তার ৮টি শুঁরের মতো পা ব্যবহার করে। এই ভিডিও দেখে অনেকেরই অনুমান, খাদকের হাত থেকে বাঁচতে শেষমেশ পাল্টা আক্রমণের পথ বেছে নিয়েছিল ওই অক্টোপাস।

    No comments

    If you have any doubt, please let me know that with your valuable comments.

    পৃষ্ঠা

    সর্বশেষ খবর

    COVID-19 থেকে বাঁচার উপায় !