নিয়োগ দেবে স্কয়ার টয়লেট্রিজ

স্কয়ার গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড তাঁদের সেলস ডিপার্টমেন্টের জন্য টেরিটোরি সেলস অফিসার পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন। আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারেন।
পদের নাম
টেরিটোরি সেলস অফিসার ।
যোগ্যতা
টেরিটোরি সেলস অফিসার পদে আবেদনের জন্য প্রার্থীর যোগ্যতা স্বরূপ প্রার্থীকে যেকোনো সরকারি বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতক পাস হতে হবে। আবেদনের জন্য প্রার্থীদের তিন বছরের অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে সঙ্গে কম্পিউটার বিষয়ে দক্ষতা থাকতে হবে। অনূর্ধ্ব ৩৮ বছর পর্যন্ত আবেদন করা যাবে।
বেতন স্কেল
বেতন আলোচনা সাপেক্ষে
আবেদনের নিয়ম
আগ্রহী প্রার্থীদের সদ্যতোলা দুই কপি পাসপোর্ট সাইজের রঙ্গিন ছবিসহ জীবনবৃত্তান্ত নিম্নোক্ত ঠিকানায় পাঠাতে হবে। ঠিকানা : জেনারেল ম্যানেজার, হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্ট, স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড, রূপায়ণ সেন্টার (১১তলা), ৭২ মহাখালী সিএ, ঢাকা-১২১২। অথবা প্রার্থীরা চাইলে ই-মেইল ও করতে পারেন (hrd-stl@squregroup.com) এই ঠিকানায়।
আবেদনের শেষ সময়
আবেদন করা যাবে আগামী ১৫ মে, ২০১৯ পর্যন্ত।
সূত্র: বিডিজবস
Bangladeshi Taka Converter
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.