২১ তলা ভবন গুড়িয়ে দেয়া হলো মাত্র ১৬ সেকেন্ডে!

কাড়ি কাড়ি অর্থ ঢেলে এক তলা দুই তলা করে বহু মানুষের কয়েক মাসের শ্রমের ফল ২১ তলা একটি ভবন। যেটা কিনা মাত্র ১৬ সেকেন্ডেই গুড়িয়ে দেয়া হলো। সম্প্রতি যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়ায় ১৬ হাজার টন স্টিলের এই ভবনটি ডিনামাইট দিয়ে নিশ্চিহ্ন করে দেয়া হয়।
জানা যায়, যুক্তরাষ্ট্রের প্রখ্যাত স্টিল কোম্পানি বেথেলহেম স্টিলের সাবেক প্রধান কার্যালয় ছিল ঐ ভবনটি। দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ভবনটিকে পরিত্যক্ত ঘোষণা করায় গত ১৮ মে তা গুড়িয়ে দেয়া। নেটে ছড়িয়ে পড়েছে ভবনটি গুড়িয়ে ফেলার সেই ১৬ সেকেন্ডের দৃশ্য।
যুক্তরাষ্ট্রের একাধিক টিভি নিউজে ভিডিওটি দেখানো হয়েছে। ভিডিওতে দেখা যায়, মুহুর্তে ভবনটি নিচ থেকে চূর্ণ-বিচূর্ণ হয়, পুরো এলাকায় তার ধূলা ও ধোঁয়ার কুণ্ডলি ছড়িয়ে পড়ে। আগে থেকে এলাকাটিতে সতর্ক অবস্থা ঘোষণা করায় কেউ হতাহত হননি এ ঘটনায়।
Bangladeshi Taka Converter
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.