সোমালিয়ায় শক্তিশালী বোমা বিস্ফোরণে নিহত ১৭
সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে একটি হোটেলের বাইরে শক্তিশালী বোমা বিস্ফোরণে অন্তত ১৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ২৮ জন।কর্তৃপক্ষ জানায়, সোমবার রাজধানীর প্রধান বিমানবন্দরের প্রথম চেকপোষ্টের কাছে একটি হোটেলের বাইরে বোমা বিস্ফোরণ হলে এ হতাহতের ঘটনা ঘটে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার কোরে হাসপাতালে পাঠায় পুলিশ।
আহতদের মধ্যে ১২ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। এরইমধ্যে এক বিবৃতিতে হামলার দায় স্বীকার করেছে জঙ্গিগোষ্ঠী আল-শাবাব। সোমালিয়ার জাতিসংঘ স্বীকৃত সরকারকে উৎখাতে হামলা চালিয়ে আসছে জঙ্গিগোষ্ঠীটি।
Bangladeshi Taka Converter
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.