নির্যাতন কেন্দ্রে পাওয়া গেল ৫শ’ বন্দি!
নাইজেরিয়ায় একটি 'নির্যাতন কেন্দ্র' থেকে অন্তত পাঁচশজনকে উদ্ধার করেছে পুলিশ।দেশটির কাদুনায় অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়। নির্যাতন শিবিরটি ইসলামিক স্কুল ও সংশোধন কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
সেখান থেকে শেকলে বাঁধা অবস্থায় অনেক বন্দিকে উদ্ধার করা হয়। তাদের ওপর অমানবিক শারীরিক নির্যাতনের পাশাপাশি যৌন নির্যাতন চালানো হত বলেও জানানো হয়।তবে এটিকে ইসলামিক স্কুল মানতে নারাজ কর্তৃপক্ষ। স্কুলটির কোন লাইসেন্স ছিল না বলেও জানায় কর্তৃপক্ষ।
Bangladeshi Taka Converter
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.