‘শুক্রবারের মধ্যে ৬০ টাকায় পেঁয়াজ’ !
পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে সরকার কাজ করছে বলে উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, আগামীকাল বা পরশুর মধ্যে ৬০ থেকে ৭০ টাকায় আসবে পেঁয়াজের দাম। বুধবার (০২ অক্টোবর) বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।
মন্ত্রী বলেন, পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে আনতে আমরা কাজ করছি। মিয়ানমার থেকে ৪৮৩ মেট্রিক টন পেঁয়াজ দেশে এসেছে। আরও ৪ থেকে ৫০০ টন আজ আসবে। ফলে কাল বা পরশুর মধ্যে দাম ৬০ থেকে ৭০ টাকায় চলে আসবে।পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে আনতে সুযোগ সন্ধানী ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলেও এসময় জানান তিনি।
Bangladeshi Taka Converter
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.