তালেবানের হামলায় ১১ পুলিশ সদস্য নিহত!
আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় বালখ প্রদেশে তালেবানের হামলায় ১১ পুলিশ সদস্য নিহত হয়েছেন।দেশটির প্রাদেশিক সরকারের মুখপাত্র জানান, বালখ প্রদেশের দুইটি নিরাপত্তা চৌকিতে হামলা চালায় সশস্ত্র গোষ্ঠী তালেবান।
হামলায় নিরাপত্তা বাহিনীর সদস্য হতাহতের পাশাপাশি ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানানো হয়। তালেবান সদস্যরা অঞ্চলটির একটি জেলা পুরোপুরি নিয়ন্ত্রণে নেয়ার দাবি করলেও তা অস্বীকার করেছে আফগান সরকার।পরিস্থিতি মোকাবিলায় অঞ্চলটিতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। আফগানিস্তানে সাধারণ নির্বাচনের পরপরই বড় ধরনের এ হামলা চালালো তালেবান।
Bangladeshi Taka Converter
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.