অফিসের রিসিপশনে কুমির!
সামাজিক যোগাযোগ মাধ্যমে কত কিছুই ভাইরাল হয়। আর তা নিয়ে আলোচনায় মেতে ওঠেন নেটিজেনরা। সম্প্রতি এ রকমই একটি ছবি নিয়ে আলোচনা শুরু হয়েছে।
সেই ছবিতে ফুটে উঠছে একটি অফিসের রিসেপশনের চিত্র। সেখানে সবাই নিজের ডেক্সটপের সামনে কাজ করেছেন। তবে সেই রিসিপশনিস্টদের মধ্যে থাকা একজন কিন্তু মানুষ নয়, ‘ডেডিকেটেড’ রিসিপশনিস্টটি আসলে একটি কুমির। কিন্তু মানুষের মতোই সে চেয়ারে বসে তাকিয়ে আছে কম্পিউটারের স্ক্রিনের দিকে। তাকে দেখে মনে হচ্ছে, খুব মনযোগ সহকারে কোনো কাজ করছে কুমিরটি। আর এই নিবেদিত কর্মীকে নিয়েই আলোচনায় মেতেছে নেটদুনিয়া।
কাজ করার পাশাপাশি ওই কুমিরকে দেখা যাচ্ছে, পোশাক পরিহিত অবস্থায়। কুমিরের রিসিপশন সামলানোর পাশাপাশি তাই আলোচনায় উঠে আসছে কুমিরের পোশাকও। তবে ছবিটি সম্পর্কে বিশেষ কিছু জানা যায়নি। কোথায় বা কেন তোলা সে বিষয়েও জানা যায়নি।
Bangladeshi Taka Converter
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.