সুপার-ঘূর্ণিঝড়-আম্পান!

  • ব্রেকিং নিউস

    মিষ্টির খালি বাক্সের মূল্য সাড়ে ১০ টাকা!

    মিষ্টির খালি বাক্সের মূল্য সাড়ে ১০ টাকা!
    মিষ্টি নেই, শুধুমাত্র খালি দুটি মিষ্টির বাক্সের মূল্য রাখা হলো ২১ টাকা অর্থাৎ একটি খালি মিষ্টির বাক্সের মূল্য সাড়ে ১০ টাকা! রোববার (৩ নভেম্বর) এমনটাই দেখা গেল চট্টগ্রামের হাটহাজারী পৌরসভার চৌমুহনি (ত্রিবেণী মোড়ে) এলাকার বিভিন্ন মিস্টির দোকানে।

    এসব দোকানে ১ কেজি মিষ্টির যে দাম ধরা হচ্ছে সে হিসাব করেই দেখা গেল দুই কেজি মিষ্টি ভরবে এমন বাক্সের মূল্য ২১ টাকা রাখা হচ্ছে ক্রেতাদের থেকে।শুধু তাই নয় এসব দোকানের কোনো পণ্যের গায়ে লাগানো ছিল না উৎপাদন এবং মেয়াদের স্টিকার। এরমধ্যে কোনো কোনো পণ্য (মিষ্টি) একদিন আগে বিক্রয় কেন্দ্রে এসে পৌঁছলেও পরের দিন পর্যন্ত লাগানো হয়নি স্টিকার।

    রোববার ত্রিবেণী মোড় এলাকার বিভিন্ন মিষ্টির দোকানে ভ্রাম্যমান আদালত পরিচালনার সময় ‘ফুলকলি’ নামে একটি বিক্রয় কেন্দ্রে এমন সব ঘটনা ধরা পড়ে।বেলা সাড়ে ১২টা থেকে পৌনে ২টা পর্যন্ত পরিচালিত উক্ত ভ্রাম্যমান আদালতের অভিযানের নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রুহুল আমিন।

    এ সময় ওই প্রতিষ্ঠানটির পণ্যের (রসমালাই) গায়ে কোনো উৎপাদন এবং মেয়াদোত্তীর্ণের গায়ে কোনো তারিখ লেখা ছিল না।এছাড়াও বিক্রয় কেন্দ্রটিতে গণনা করে ৩৩ বাক্স রসমালাই দেখা গেলেও মেলেনি সে পরিমাণ মেয়াদের স্টিকার।কেন পণ্যের গায়ে স্টিকার লাগানো হয়নি ভ্রাম্যমাণ আদালতের এমন প্রশ্নের জবারে বিক্রেতাদের জবাব ছিল সাদামাটা।

    দোকানের কর্মচারীরা বলেন, স্টিকার লাগাতে ভুলে গিয়েছিলাম আমরা।তাই এ রকমের নানা অপরাধের সঙ্গে জড়িত থাকায় প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করে ভবিষ্যতের জন্য সতর্ক করে দেন অভিযান পরিচালনাকারী ইউএনও মো. রুহুল আমিন ।জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান ওই ইউএনও।

    No comments

    If you have any doubt, please let me know that with your valuable comments.

    পৃষ্ঠা

    সর্বশেষ খবর

    COVID-19 থেকে বাঁচার উপায় !