তুর্কি যোদ্ধাদের যুদ্ধাপরাধের আলামত!

সিরিয়ার উত্তরাঞ্চলে কুর্দিদের সঙ্গে লড়াইরত তুরস্ক সমর্থিত যোদ্ধাদের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ উঠেছে।অনলাইনে ছড়িয়ে পড়া মোবাইল ফোনের ভিডিওতে তাদের বর্বরতার নজিরও মিলেছে বলে জানিয়েছে বিবিসি।তুরস্ককেই মিত্র যোদ্ধাদের এমন কর্মকাণ্ডের দায় নিতে হবে বলে সতর্ক করেছে জাতিসংঘ। অভিযোগের তদন্ত করে দেখার প্রতিশ্রুতি দিয়েছে আঙ্কারা।
কুর্দি যোদ্ধাদের মৃতদেহ পেছনে রেখে ভিডিওতে দেখা গেছে, একদল সশস্ত্র যোদ্ধা এক নারীর রক্তাক্ত শরীরে পা তুলে দিয়েছে। এদের একজন নারীটিকে ‘বেশ্যা’ বলে অভিহিত করে।তুরস্ক সমর্থিত সিরিয়ান ন্যাশনাল আর্মির (এসএনএ) যোদ্ধাদের এ বর্বরতার সঙ্গে আইএসের প্রকাশিত ভিডিওগুলোর সাদৃশ্য আছে। ২১ অক্টোবর ধারণ করা ওই ফুটেজে নিহত নারীটির নাম আমারা রেনাস। তিনি কুর্দি বাহিনীর নারী ইউনিটের সদস্য।
আরেক ভিডিওতে দেখা গেছে, কুর্দি নারী যোদ্ধা সিসেক কোবানেকে তুলে নিয়ে যাচ্ছে কালো মুখোশধারীরা। এদের কেউ কেউ ওই দৃশ্যের ছবি তুলছিলেন। কেউ চিৎকার করে নারীটিকে ‘শুয়োর’ বলে সম্বোধন করে। অন্য একজন বলে, 'শিরশ্ছেদ করতে নিয়ে যাও।'
Bangladeshi Taka Converter
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.