আমাজনে করোনা আদিবাসীর মৃত্যু!
ব্রাজিলে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আদিবাসী ইয়ানোমামি গোত্রের এক কিশোরের মৃত্যু হয়েছে। এতে আদিবাসীদের মধ্যে মহামারী ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। করোনায় মারা যাওয়া ১৫ বছর বয়সী ওই কিশোর ইয়ানোমামি গোত্রের প্রথম সদস্য।
কর্তৃপক্ষ বলছে, সপ্তাহখানেক আগে বোয়া ভিস্তায় একটি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে তাকে ভর্তি করা হয়েছিল। ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, বৃহস্পতিবার রাতে মারাত্মক শ্বাসকষ্টে ভুগে ছেলেটি মারা যায়।
আমাজনের ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষ মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন। তারা আমাজনের বাইরে থেকে আসা রোগের ঝুঁকিতে ভোগে।

Bangladeshi Taka Converter
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.