করোনা পরীক্ষা সামগ্রী ক্রয়ে চীন-সৌদি চুক্তি!

করোনা মোকাবেলায় চীন থেকে চিকিৎসা সামগ্রী ক্রয় করবে সৌদি আরব। এ জন্য দু'দেশের মধ্যে দুইশ ৬৫ মিলিয়ন বা ২৬ কোটি ৫০ লাখ মার্কিন ডলারের চুক্তি সম্পাদন হয়েছে।
গতকাল রোববার(২৬ এপ্রিল) দুই দেশের মধ্যে এই চুক্তি স্বাক্ষরিত হয়। এ চুক্তির ফলে সৌদি আরবে দৈনিক ৬০ হাজার করোনাভাইরাস পরীক্ষা সম্ভব হবে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, এই চুক্তির আওতায় চীন থেকে ছয়টি পরীক্ষাগার ও পাঁচশ বিশেষজ্ঞের সহায়তা নেবে সৌদি আরব। বিশাল পরিমাণ টেস্ট কিট আমদানিও করবে।
এর ফলে দৈনিক ৬০ হাজার করোনা পরীক্ষার লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব হবে দেশটিতে। চীন থেকে পাঁচশ টেস্ট কিট বিশেষজ্ঞও সৌদি আরবে এসে স্থানীয় টেকনিশিয়ানদের প্রশিক্ষণ দেবেন। সৌদি আরবের ন্যাশনাল ইউনিফায়েড প্রকিউরম্যান্ট কম্পানি ও চীনের বেইজিং জিনোম ইনস্টিটিউটের মধ্যে এ চুক্তি স্বাক্ষরিত হয়।
সৌদি আরবে যুক্তরাষ্ট্র, সুইজারল্যান্ড এবং দক্ষিণ কোরিয়ার আরও কয়েকটি সংস্থার কাছ থেকে করোনা পরীক্ষার কিট কিনেছে। যার পরিমাণ ছিল ১৪ দশমিক ৫ মিলিয়ন। আর এবার চীন থেকে কিনতে যাচ্ছে বিপুল পরিমাণ করোনা পরীক্ষার কিট। সূত্র: দ্য ন্যাশনাল।
Bangladeshi Taka Converter
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.