সাকিবের ব্যাটের পর আসিফের সোনার পদক!

যে ব্যাটটি দিয়ে বিশ্বকাপে সেঞ্চুরি করেছিলেন, সেটি নিলামে তুলেছেন সাকিব আল হাসান। উদ্দেশ্য, ব্যাটটি বিক্রি করে যে টাকা পাওয়া যায়, সেটি দান করবেন করোনার বিপক্ষে লড়াইয়ে। সাকিবের ব্যাটটি নিলামে বিক্রি হয়েছে বাংলাদেশি মুদ্রায় ২০ লাখ টাকায়।
সাকিবের মতো মুশফিকুর রহিমও চাচ্ছেন তাঁর ব্যাট নিলামে তুলতে। এবার ক্রিকেটারদের মতোই নিজেদের প্রিয় জিনিস বিক্রি করে করোনার বিপক্ষে লড়াইয়ে শামিল হতে চাচ্ছেন অন্য খেলার তারকারা। জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আলফাজ আহমেদ নিজের একটি ঐতিহাসিক জার্সি নিলামে তুলতে চাচ্ছেন।
প্রয়াত ফুটবল তারকা মোনেম মুন্নার স্ত্রী সুরভী মোনেম বিক্রি করতে চাচ্ছেন তাঁর স্বামীর একটি জার্সি। ২০০২ সালে কমনওয়েলথ গেমসে সোনাজয়ী শুটার আসিফ হোসেন খান এগিয়ে এসেছে তাঁর সেই সোনার পদকটি নিয়ে। জাতীয় ফুটবল দলের সাবেক স্ট্রাইকার রোকনুজ্জামান কাঞ্চনও বিক্রি করতে চান তাঁর খুব প্রিয় একটা জার্সি।
মাত্র ১৫ বছর বয়সেই কমনওয়েলথ গেমসে সোনা জিতে হইচই ফেলে দিয়েছিলেন আসিফ। তাঁর কাছে হেরে গিয়েছিলেন ভারতের নামী শুটার অভিনব বিন্দ্রা। করোনার এই সময়ে ক্ষতিগ্রস্তদের সাহায্যে তিনি নিলামে তুলতে চান তাঁর সেই গর্বের সোনার পদটি।
Bangladeshi Taka Converter
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.