ভারতে করোনায় একদিনে ১২৭ জনের মৃত্যু, শনাক্ত ৩২৭৭!
করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ভারতে মৃত্যুর সংখ্যা দিন দিন বাড়ছে। শনিবার একদিনে ১২৭ জন মারা গেছেন। এর আগের দিন শুক্রবার ২৪ ঘণ্টায় মারা যান ৯৬ জন। এদিকে দেশটিতে করোনায় নতুন করে আক্রান্তের হারও বাড়ছে কমেছে। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৩ হাজার ২৭৭ জন। রোববার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়েছে। খবর এনডিটিভি।
কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে দেশটিতে এ পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬২ হাজার ৯৩৯ জন। সুস্থ হয়েছেন ১৯ হাজার ৩৫৮ জন। মৃত্যু হয়েছে ২ হাজার ১৯ জনের। করোনাভাইরাসের কারণে ভারতে চলমান লকডাউন ৪ মের পর থেকে আরও দুই সপ্তাহ বৃদ্ধি করা হয়েছে।
ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় দুর্যোগ ব্যবস্থাপনা আইন ২০০৫ অনুযায়ী এ বিষয়ে একটি আদেশ জারি করেছে।
Bangladeshi Taka Converter
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.